• কাউন্সিলরদের গণইস্তফা, হালিশহরে তৃণমূলে বিদ্রোহ! সাংসদ, বিধায়কের বিরুদ্ধে বড় অভিযোগ পুরপ্রতিনিধিদের
    News18 বাংলা | ২১ মে ২০২৬
  • অরুণ ঘোষ, হালিশহর:  ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পৌরসভার ১৬ জন কাউন্সিলরের গণইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কাঁচরাপাড়ার পর এবার হালিশহর পৌরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে এল। পদত্যাগীদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলা কাউন্সিলরও। তবে এই গণইস্তফায় সামিল হননি পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ।

    এদিন পদত্যাগী ১৬ জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন সুদীপ্ত দাস। পাশাপাশি তিনি আশ্বাস দেন, পৌর পরিষেবায় কোনও প্রভাব পড়বে না এবং সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। অন্যদিকে পদত্যাগের পর ক্ষোভ উগরে দেন হালিশহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। এই ঘটনা আগেও ঘটেছে। কলকাতা পুরসভার ৯ নম্বর বরো চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দেন দেবলীনা বিশ্বাস। দলের ফোন করে বরো চেয়ারপার্সনকে চাপ দেওয়ার অভিযোগ চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের। দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ পত্র পাঠালেন তৃণমূলের বরো চেয়ারপার্সন। যদিও কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি।

    প্রসঙ্গত, দিনকয়েক আগে ব্যারাকপুরে বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হানার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় বাড়ির দরজা-জানলা। অভিযোগ বাধা দিলে মারধর পরিবারের সদস্যদের। রেয়াত করা হয়নি বাড়ির মহিলাদেরও। স্থানীয় যুবকদের বিরুদ্ধেই হামলার অভিযোগ ওঠে। হুমকির পর হামলার অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীর। টিটাগর থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ। হামলা-হুমকি বরদাস্ত নয়, সাফ বার্তা বিজেপি বিধায়কেরও।

    একই দিনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার। বুধবার তাকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। বিধান নগর পৌরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। একাধারে আবার তিনি প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলেও পরিচিত।
  • Link to this news (News18 বাংলা)