হাওড়া, রাকেশ মাইতি: টালিগঞ্জ সামলে নিজের বিধানসভায় হাজির অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ! এদিন সকাল সকাল তিনি হাজির হলেন হাওড়া পুরসভায়। হাওড়া পৌরসভার জন পরিষেবার ভেঙে পড়া পরিকাঠামো সংস্করণ করতে এদিন পুরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক সারেন।
নির্বাচনে প্রচারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রার্থনা করেছেন। দিয়েছেন নানা প্রতিশ্রতি। এবার সেই সব মানুষের কথা ভেবে, তাদের দুরবস্থা দূর করতে রাস্তাঘাট থেকে পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার মত বিভিন্ন বিষয়ের বর্তমান অবস্থা নির্ণয় এবং সমস্যা সমাধানে প্রকৃত পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে বৈঠক। সেই বিষয়ে তিনি দীর্ঘক্ষন পুরসভার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
সেই দিক থেকে প্রত্যেক এলাকায় একটি করে দল গঠন করার নির্দেশ দিয়েছেন। সেই দলের মধ্য দিয়ে স্থানীয় এলাকার এবং প্রশাসনিক দফতরের যোগসূত্র স্থাপন করে উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে এই ব্যবস্থা নিতে বলেছেন বিধায়ক। সবমিলিয়ে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরে নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে মাঠে নেমে পড়েছেন তিনি।