• Falta Assembly Repoll Live Updates 2026: ফলতায় পুনর্নির্বাচন, উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ভোটাররা 
    এই সময় | ২১ মে ২০২৬
  • একাধিক বুথে নেই তৃণমূলের এজেন্ট। জাহাঙ্গির খানের বাড়ির কাছের দু'টি বুথেও নেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট।

    সকাল ৭টা শুরু হয়েছে ভোটগ্রহণ। বিভিন্ন বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন।

    উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ভোটাররা।

    সকাল ৭টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন।

    পুনর্নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা আগের ভোটের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৩০টি কুইক রেসপন্স টিমও (QRT) প্রস্তুত।

    বৃহস্পতিবার অর্থাৎ আজ ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে উৎসাহী ভোটারদের লাইন।

    ভোটের ৪৮ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। যদিও কমিশনের নিয়ম মতোই তাঁর নাম থাকবে EVM-এ।

    গত ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্বে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হওয়া সত্ত্বেও ইভিএমে (EVM) ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অভ্যন্তরীণ তদন্তে তা সত্যি বলে প্রমাণ পাওয়ার পরে পুরো ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)