• LIVE: সকাল ৯টা পর্যন্ত ২০.৪৭% ভোট পড়ল ফলতায়, এখনও বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন
    আজ তক | ২১ মে ২০২৬
  • নিরাপত্তায় কী ব্যবস্থা?

    আজ ফলতা বিধানসভার ২৮৫ কেন্দ্রে হবে রিপোল। মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোনও জটিলতা তৈরি হলে সঙ্গে সঙ্গে সমাধানের জন্য তৈরি থাকবে ৩০ ক্যুইক রেসপন্স টিম। পাশাপাশি প্রতিটি বুথের বাইরে একটি এবং ভিতরে দু'টি ওয়েব ক্যাম লাগান হয়েছে। এছাড়া আজ ড্রোন দিয়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানা যাচ্ছে।

    ফের ভোট

    আজ ফের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন। গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে এখানে ভোট হয়। কিন্তু এই এলাকার ভোট নিয়ে একাধিক কারচুপির অভিযোগ ওঠে। মেশিনের উপর টেপ লাগানো, আতর লাগানো ও কালি লাগানোর মতো অভিযোগ ওঠে। আর তারপরই এই কেন্দ্রের ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্ত নেওয়া হয় পুনর্নির্বাচনের। সেই মতো আজ ফলতায় আবার ভোট অনুষ্ঠিত হবে।

    এবারের ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারাই মূলত দেখবে যাতে ভোটার সময় কোনও অশান্তি না হয়। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।

    কখন শুরু ভোটগ্রহণ?
    সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে খবর। 

    সরে দাঁড়িয়েছেন 'পুষ্পা'
    একটা সময় ফলতা এবং তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গির খান সমার্থক হয়ে গিয়েছিলেন। লক্ষ লক্ষ লিড দিয়ে জিতিয়েছেন দলকে। এবারের ভোটে দলের প্রার্থীও ছিলেন। কিন্তু ৪ তারিখ বিজেপি ২০০-এর বেশি সিটে জিতে আসার পর বদলে গিয়েছে ফলতার রাজনৈতিক পরিস্থিতি। চারিদিকে তৃণমূল বিরোধিতার স্বর তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে সরে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন জাহাঙ্গির খান। তিনি লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

    আর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দাপুটে জাহাঙ্গিরের এই সিদ্ধান্তেই তোলপাড় পড়ে গিয়েছে। কেন তিনি দলের অসময়ে সরে দাঁড়ালেন তাই নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন অভিষেকও।

     
  • Link to this news (আজ তক)