সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ২১ মে ২০২৬
সরকারের দায়িত্ব নিয়েই একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সেই পর্যায়ে এ বার তাঁর হাতে থাকা প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দপ্তরের তরফে এক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
সরকারি আধিকারিকদের জন্য নতুন করে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে মন্তব্য করা, সরকারি নথি বা তথ্য প্রকাশ করা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে অংশগ্রহণ— সব ক্ষেত্রেই এ বার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
মুখ্যসচিব মনোজ আগরওয়াল জারি করা নির্দেশিকাটি রাজ্যের সমস্ত দপ্তর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।