• কলকাতায় বসে পাকিস্তানের চরবৃত্তি! এনআইএ-র জালে সন্দেহভাজন
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • ভারতের মাটিতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি। আর এই অভিযোগে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে করল এনআইএ। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ় ওরফে রিজ়ভি। ইতিমধ্যে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিগত কয়েকবছর পাকিস্তানেই কাটিয়েছেন তিনি। কিন্তু কি কারণে কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন জাফর রিয়াজ? সেটাই জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা। শুধু তাই নয়, বড়সড় কোনও পরিকল্পনা ছিল কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।

    ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। এমনকী সেই ওটিপি ব্যবহার করেই সীমান্তের ওপারে বসেই সক্রিয় করা হতো সিমকার্ড। আর সেই সূত্র পেয়ে গত কয়েকমাস আগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার তদন্ত চালাচ্ছিলেন এনআইএ আধিকারিকরা। সেই সূত্র ধরেই জাফর রিয়াজের নাম উঠে আসে। এরপর থেকেই তাঁকে ট্র্যাক করা শুরু করেন তদন্তকারীরা। এনআইএ আধিকারিকরা জানতে পারেন, পাক গুপ্তচরবৃত্তিতে যুক্ত অন্যদের কাজের সাহায্যে খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর তা খুলতে ভারতের মোবাইল নম্বরের ওটিপি পাকিস্তানের গোয়েন্দাদের কাছে ধৃত পৌঁছে দিত।

    শুধু তাই নয়, গত ২০০৫ সালে একাধিকবার ধৃতের পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে বিয়েও করেন। এমনকী গত কয়েকবছরে তিনি পাকিস্তানেই ছিলেন বলেও এনআইএ’র হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি ভারতে ফিরে গোপন তথ্য পাকগোয়েন্দাদের হাতে জাফর তুলে দিতেন বলে খবর। এজন্য মোটা অঙ্কের টোপ এবং ইসলামাবাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ তাঁকে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন আধিকারিকরা। সম্প্রতি জাফর কলকাতা বিমানবন্দর এলাকায় গা ঢাকা দিয়েছেন বলে জানতে পারেন। এরপরেই গোপনে বিশেষ অভিযান চালিয়ে রিজভিকে গ্রেপ্তার করে এনআইএ’র আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)