• ‘অবৈধ’ ক্রিপ্টো লেনদেন থেকে কীভাবে কর আদায়, তৃণমূলের প্রশ্নে চাপে কেন্দ্র
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) যেখানে ক্রিপ্টো বা ডিজিটাল কারেন্সিকে অবৈধ তকমা দিয়েছে, সেখানে সেই লেনদেন থেকে কীভাবে কর আদায় করছে কেন্দ্র? বুধবার অর্থ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বিশেষ সূত্রে খবর, বিজেপি সাংসদ ভ্রর্তৃহরি মেহতাবের সভাপতিত্বে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় রাজস্ব সচিব অরবিন্দ শ্রীবাস্তব এর কোনো যূতসই জবাব দিতে পারেননি। তবে ৩২ পাতার এক রিপোর্ট  পেশ করে জানিয়েছেন, কত টাকা বা‌঩জেয়াপ্ত হয়েছে। টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) ডেটা আর ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট (ভিডিএ)র মধ্যে কত অমিল ইত্যাদি। আগামীদিনে ডিজিটাল কারেন্সি ব্যবহারের ওপর কেন্দ্র নজরদারি বাড়াবে বলেই সংসদী কমিটির বৈঠকে জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিনিধিরা। এদিন বৈঠকের বিষয় ছিল, ভিডিএ এবং সরকারের উদ্যোগ। সেখানেই  তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেন, সরকারের নতুন কর কাঠামোয় ১৯৪ ধারায় ভিডিএ ট্রান্সফারের ক্ষেত্রে উপার্জনের ৩০ শতাংশ কর আদায়ের কথা বলা আছে। তাই প্রশ্ন,  আরবিআই যেখানে ডিজিটাল কারেন্সি তথা ক্রিপ্টো কারেন্সিকে অবৈধ বলছে, সেখানে সরকার কীভাবে সেই কারেন্সির লেনদেন জানতে চেয়ে নাগরিকদের থেকে কর আদায় করছে? যদিও সরকারের প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন, ভিডিএ সংক্রান্ত সার্চে যদি কেউ কর ফাঁকি দিচ্ছে বলে ধরা পড়ে, তাহলে ৬০ শতাংশ কর কেটে নেওয়া হয়। সরকার ক্রিপ্টো লেনদেনকে সমর্থন করে না। 
  • Link to this news (বর্তমান)