• তমলুকে তৃণমূলের পার্টি অফিস থেকে প্রচুর রেশন কার্ড উদ্ধার! অবরোধ বিজেপির
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার হল প্রচুর রেশন কার্ড! আজ, বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার অধীন বুড়ারি বাজারে। জানা গিয়েছে, ওই বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে। গত ৪ মে রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিনই বিজেপির লোকজনরা তাতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ওই অফিসেই শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের সহ সভাপতি পরিতোষ সাঁতরা বসতেন।

    এদিন সেই অফিস তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপির লোকজনরা তালা খুলতে আসেন। এরপরই অফিসের ভেতর থেকে বিপুল সংখ্যায় রেশন কার্ড উদ্ধার হয়। সেই সব কার্ড উদ্ধারের পরই এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে বিজেপি কর্মীরা বুড়ারিতে মেচেদা-হলদিয়া রাস্তা অবরোধ করেছেন। 
  • Link to this news (বর্তমান)