নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন পিএম ঊষা (পূর্বতন রুসা) চালু, কেন্দ্র রাজ্য এবং বেসরকারি উদ্যোগে কল্যাণীতে আইআইআইটি প্রতিষ্ঠা সহ বিভিন্ন বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি বলেন, আগের রাজ্য সরকার এই প্রকল্পগুলি কার্যকর করতে কোনো উদ্যোগ নেয়নি। তাই জাতীয় শিক্ষানীতি পুরোপুরি কার্যকর করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী বা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং সুকান্তবাবু নিজে ত্রিপাক্ষিক বৈঠক করবেন। এও জানান, যদি ছাত্র পর্যাপ্ত থাকে, তাহলে কোনো স্কুল বন্ধ করা হবে না। বরং ছাত্র থাকলে বন্ধ স্কুল খোলানোর ব্যবস্থা করবে সরকার।