• পশু জবাই: আজ যাবতীয় মামলায় শুনানি হাইকোর্টে
    বর্তমান | ২১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোরবানির আগে পশু জবাই সংক্রান্তর রাজ্যের নির্দেশিকার প্রেক্ষিতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক অখরুজ্জামান। তাঁর আবেদন, গত ১৩ মে রাজ্যের জারি করা নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হোক। ওই সংক্রান্ত আরও কিছু মামলা হয়েছে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, একই বিষয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেগুলির একসঙ্গে শুনানি হবে। এই মামলায় আখরুজ্জামানের সঙ্গে হাইকোর্টে ছিলেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ‘জবাই সংক্রান্ত আইনের ১২ নম্বর ধারায় একটা ছাড় রয়েছে। ওই ধারা অনুযায়ী আমরা ছাড় চাইছি।’ পাশাপাশি, গোরু জবাই বন্ধ হলে হিন্দুরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন মহুয়া।
  • Link to this news (বর্তমান)