• মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ডানকুনির তৃণমূল কাউন্সিলার
    এই সময় | ২১ মে ২০২৬
  • হুগলির ডানকুনিতে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার তাকে শ্রীরামপুর আদালতে তোলা হবে।

    ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে গত কয়েকবছরে। এর মাঝেই এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ হয় ডানকুনি থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ভোর রাতে নিজের বাড়ি থেকেই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০২১ সালে। ওই ব্যক্তিকে দাবি করেছেন, তৃণমূল নেতার ভয়ে সেই সময়ে তিনি থানায় লিখিত অভিযোগ করতে পারেননি। রাজ্যে পালাবদল হতেই তিনি ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)