• আরজি কর তদন্তে তিন সদস্যের নতুন সিট, নির্দেশ আদালতের
    আজকাল | ২১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায়, ঘটনার দিন রাতের, নৈশভোজ থেকে শেষকৃত্য পর্যন্ত ঘটনাক্রম কী ছিল, তার তদন্ত হবে পুনরায়। আর সেই তদন্ত করতেই সিট গঠনের নির্দেশ। তিন সদস্যের সিট গঠন করার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ২৫ জুন। সঙ্গেই আদালত জানিয়েছে, ওই বিশেষ সময়ের ঘটনাক্রমের বাইরেও অন্যান্য ঘটনা নিয়ে যদি কোনও বিষয় খতিয়ে দেখার প্রয়োজন মনে করেন তদন্তকারী আধিককারিকরা, তাঁরা তাও খতিয়ে দেখতে পারেন। 

    এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন সিবিআই-এর উদ্দেশেও। জানতে চাওয়া হয়, ২০২৪ সালের অক্টোবর মাসে চার্জশিট জমা দেওয়া, কিংবা তার পরবর্তীকালের তদন্তে, কী কী পদক্ষেপ গ্রহণ করেছে আদালত, কোন কোন তথ্য হাতে? সেসব নিয়েও। 

    প্রশ্নের উত্তরে সিবিআর-এর আইনজীবী জানান, এই দীর্ঘ সময়কালে তাঁরা একাধিক কাজ করেছেন। কথা বলেছেন বহু মানুষের সঙ্গে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। সিবিআই-কেও পুনরায় ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

    বৃহস্পতিবারের আদালতের নির্দেশের পর, তদন্ত চালাবেন সিট-এর সদস্যরা। যার মাথায় থাকবেন, সিবিআর-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা। 

    আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ সিবিআইকে প্রশ্ন করেন যে, আরজি কর হাসপাতালে অপরাধের ঘটনাস্থল সিল খোলা হয়েছে কি না? উত্তরে সিবিআইয়ের তরফে জানানো হয়, সেমিনার হল সিল করা রয়েছে। শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা। 

    আদালতের প্রশ্ন ছিল, সিবিআইয়ের মনে হয়নি তদন্তের স্বার্থে অন্য প্লেস সিল করা প্রয়োজন?  অন্য কোনও জায়গা সিল করেছেন? উত্তরে সীমা জানান যে, অন্য কোনও জায়গা সিল করা হয়নি। নির্যাতিতার পরিবারের দাবি, সেমিনার হলের পাশেই সন্দীপ ঘোষের চেম্বার রয়েছে, সেটিকে সিল করা হয়নি। এরপরেই ডিভিশন বেঞ্চ সেটিকেও সিল করার নির্দেশ দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, দ্রুত ঘটনাস্থল সিল করুক সিবিআই।

     
  • Link to this news (আজকাল)