• লক্ষ্য সরকারি কেনাকাটাতে স্বচ্ছতা আনা, মানতে হবে কেন্দ্রের সিভিসি’র নির্দেশিকা
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • রাজ্যের মসনদে পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। জারি করেছেন একাধিক নির্দেশিকাও। এবার সরকারি কেনাকাটাতেও নতুন নির্দেশিকা জারি করল অর্থদপ্তর। রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন অফিসকে এবার থেকে কেন্দ্রীয় সতর্কতা কমিশন (সিভিসি)-এর জারি করা প্রাসঙ্গিক নির্দেশিকা এবং গাইডলাইন মেনে চলতে হবে। সরকারি কেনাকাটায় আরও স্বচ্ছতা এবং ন্যায্যতা আনতেই এহেন পদক্ষেপ বলেই জানানো হয়েছে।

    ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে এহেন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কেনাকাটার নীতি আগে থেকেই বিভিন্ন আর্থিক বিধি ও নির্দেশিকার মাধ্যমে নির্ধারিত রয়েছে। সরকারি পণ্য, পরিষেবা ও নির্মাণকাজের ক্ষেত্রে সময় সময় একাধিক নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি জিইএম প্ল্যাটফর্মের মাধ্যমেও কেনাকাটা বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে।

    এবার সেই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সতর্কতা কমিশনের জারি করা নিয়ম এবং নির্দেশিকা অনুসরণের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের বক্তব্য, এর ফলে সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রতিযোগিতা আরও বাড়বে। নতুন এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)