• ফের কলকাতা পুরসভা নিয়ে কড়া সিদ্ধান্ত, সচিব পদে রদবদল করল রাজ্য
    প্রতিদিন | ২১ মে ২০২৬
  • বাতিল হয়েছিল মেয়র পারিষদের বৈঠক। পুরসভার মাসিক অধিবেশনও স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়। এবার কলকাতা পুরসভার সচিব বদল করল রাজ্য সরকার। কলকাতা পুরসভা নিয়ে একের পর কড়া সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এবার সচিব পদে রদবদল।

    এতদিন কলকাতা পুরসভা সচিব ছিলেন স্বপনকুমার কুণ্ডু। তাঁকে ওএসডি (স্টেস্ট গ্যাজেটারস) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুরসভার সচিব পদে নিয়ে আসা হয়েছে কিশোরকুমার বিশ্বাসকে। তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে ছিলেন। এই দু’জনই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার।

    ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্য দখল করেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের প্রভাবে কলকাতা পুরসভার অন্দরে ব্যাপক টানাপোড়েন। পুরসভার মাসিক অধিবেশন থেকে মেয়র পারিষদের বৈঠক বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পুরসভার সচিবের পক্ষে জারি এক বিজ্ঞপ্তিতে, মাসিক অধিবেশন বাতিলের কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত শুক্রবারের পুর অধিবেশন। বৈঠক স্থগিত কেন কোনও তার কোনও কারণ উল্লেখ করা হয়নি। কবে ফের বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।

    এর আগে কলকাতা পুরসভার নির্ধারিত মেয়র পারিষদ বৈঠক বাতিল হয়ে যায়। গত ১৮ মে, সোমবার এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এবার কলকাতা পুরসভার সচিব পদে রদবদল করল রাজ্য সরকার।
  • Link to this news (প্রতিদিন)