• তৃণমূল নেতার বাড়িতে ভেজাল খাবারের কারখানা! হাতেনাতে ধরল জনতা
    প্রতিদিন | ২২ মে ২০২৬
  • মেয়াদোত্তীর্ণ খাবার নতুন করে বিক্রির জন্য তৃণমূল নেতার বাড়িতে চলছিল প্যাকেজিং বদলের কাজ। এই ঘটনায় খাবারের সংস্থার মালিককে আটক করল দমদম থানার পুলিশ। সূত্রের খবর, খাবারে ভেজাল মেশানো হচ্ছিল। দমদম পৌরসভার তৃণমূল ছাত্র সংগঠনের এক নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট সৈকত তালুকদারের বাড়িতে এই কাজ করছিল হরষিত বাইন সংস্থা। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাড়িটি সিল করে দিল এফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

    দমদম থানার অন্তর্গত বেলঘড়িয়া এক্সপ্রেসের কেন্দ্রীয় বিহার আবাসনে দীর্ঘদিন ধরে খাদ্য সামগ্রীর প্যাকেজিং বদলের কাজ চলত বলে জানিয়েছেন স্থানীয়রা। মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা, সুজি-সহ বিভিন্ন খাদ্য সামগ্রী লরি করে এনে সৈকত তালুকদারের বাড়িতে রাখা হত। পরবর্তীকালে সেই সব খাদ্য সামগ্রীর প্যাকেজিং বদলে নতুনভাবে প্যাকেজিং করা হত। এরপর বিভিন্ন বাজারে সেগুলো সরবরাহ হত বলে জানা গিয়েছে। গতকাল রাতেও লরিতে করে খাদ্য সামগ্রী সৈকতের বাড়িতে আসে। এই ঘটনা জানাজানি হওয়ার পরে স্থানীয়রা নিকটবর্তী থানায় খবর দেন। আজ সকালে ঘটনাস্থলে পুলিশ এসে খাদ্য সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে। পাশাপাশি সিল করে দেওয়া হয় বাড়িটি।

    জানা গিয়েছে, সৈকত তালুকদারের বাড়ি ভাড়া নিয়ে কাজ করছিল হরষিত বাইন সংস্থাটি। বেশ কয়েকদিন ধরেই এই সংস্থা সৈকতের বাড়িতে এক্সপায়ার হওয়া খাদ্যসামগ্রীর প্যাকেজিং বদলের কাজ চালাচ্ছে। স্থানীয়দের দাবি, বাড়ির মালিককে অন্ধকারে রেখে এসব কাজ করা সম্ভব নয়। যদিও সৈকতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় অভিযুক্ত সংস্থার মালিককে আটক করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)