• দিল্লি হাইকোর্টে ধাক্কা রাঘব চাড্ডার
    বর্তমান | ২২ মে ২০২৬
  • নয়াদিল্লি: আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চাড্ডাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল সমাজমাধ্যমে। তৈরি হয় একের পর এক মিম, কার্টুন। এই পরিস্থিতিতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যসভার সাংসদ। বৃহস্পতিবার সেই মামলায় রাঘবকে স্বস্তি দিল না আদালত। মৌখিক পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট বলেছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সমালোচনা, ব্যঙ্গ ও কার্টুনকে দমন করা যায় না। বিচারপতি সুব্রহ্মণম প্রসাদ বলেন, ‘সমালোচনা ও মানহানির মধ্যে একটি সূক্ষ পার্থক্য রয়েছে। প্রাথমিকভাবে আমার মনে হয়েছে, ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। আপনার রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)