• স্কুল যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু ৫ বছরের শিশুকন্যার
    বর্তমান | ২২ মে ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ঠাকুরদার সঙ্গে স্কুলে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পাঁচের এক শিশুর কন্যার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির জল্পেশ মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ওই পাঁচ বছরের শিশুটি একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। এদিন সে তার ঠাকুরদার সঙ্গে টোটোতে করে স্কুলের পথে যাচ্ছিল। এলাকাবাসীরা জানান, স্থানীয় চা বাগান এলাকায় হঠাৎই একটি শিয়াল ছাগলকে তাড়া করে। তারা আচমকাই চলে আসে টোটোর সামনে। আর তার জেরেই তড়িঘড়ি ব্রেক কষতে গিয়ে উল্টে যায় টোটো।

    দুর্ঘটনায় মারাত্মক আহত হয় ওই ছাত্রী। পাশাপাশি আহত হন তার ঠাকুরদাও। তড়িঘড়ি ছাত্রীকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত শিশুটির নাম ভাগ্যশ্রী রায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

     
  • Link to this news (বর্তমান)