• আরও একমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
    বর্তমান | ২২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে আরও একমাস রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকছে প্রায় ৫০ থেকে ৭৫ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে আরও অন্তত একমাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত। সেই মর্মে মুখ্যসচিব এবং ডিজিকে পদক্ষেপ করারও আরজি জানান তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কেন্দ্রকে চিঠি লেখেন তাঁরা। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও একমাস কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ৫০০ কোম্পানির মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ ছাড়াও থাকছে ৫০ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি।

    রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর এসেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও শান্তি বজায় রাখার আহ্বান জানাতে হয়েছিল।
  • Link to this news (বর্তমান)