নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার একাধিক আইএএস অফিসারকে বদলি করল নবান্ন। বদলি করা হল বিধাননগর এবং আসানসোল পুরসভার কমিশনারদের। বিধাননগর পুরসভার নতুন কমিশনের হলেন রবি আগরওয়াল। আর আসানসোলে দায়িত্বে এলেন হিন্দোল দত্ত। ডিইও সাউথ অফিসে নিযুক্ত অতিরিক্ত ডিএলআরএসকে আপাতত কর্মীবর্গ এবং প্রশাসনিক বর্গ দপ্তরে নিয়ে আসা হয়েছে। তাঁর নতুন পোস্টিং পরে জানানো হবে। কেএমডিএ’র সিইওকে স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হল। রজত নন্দা হলেন কর্মীবর্গ দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি। এছাড়াও একাধিক মহকুমা শাসক এবং অতিরিক্ত জেলাশাসকদেরও এদিন বদলি করা হয়েছে।