নয়াদিল্লি: এবার দাম বাড়ছে মারুতি সুজুকি ইন্ডিয়ার গাড়ির দাম। কোম্পানির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, তাদের সব ধরনের গাড়ির মডেলের দাম সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। আগামী জুন থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে। মূদ্রাস্ফীতির চাপের সঙ্গে গাড়ি তৈরির উপকরণের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। সেজন্যই এই সিদ্ধান্ত। কোম্পানি আরও জানিয়েছে, গত কয়েকমাস ধরেই বিভিন্ন খরচ কাটছাঁট করে পরিস্থিতি সামাল দেওয়ার সম্ভাব্য সব চেষ্টাই করা হয়। তবে কোন মডেলের গাড়ির দাম ঠিক কত টাকা বাড়বে, তা নির্ভর করবে মডেলের উপর।