• সাতসকালে ইডি হানা কলকাতার জায়গায় জায়গায়!
    আজকাল | ২২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সাতসকালে ইডি তল্লাশি। সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলায় ইডির তল্লাশি অভিযান। ৭-৮ জায়গায় তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

     সকাল ৬ টা নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকেরা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে নামে। পার্কস্ট্রিটের একটি হোটেল, ভবানীপুর চক্রবেড়িয়া বকুলবাগানের অতুল কাটারিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করে। এছাড়াও বালিগঞ্জ-সহ ৭-৮ জায়গায় তল্লাশি ইডির, সূত্রের তথ্য তেমনটাই।

     জমি জালিয়াতি মামলায় ১৮ মে গ্রেপ্তার সোনা পাপ্পু। সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য পায়, এমনটাই ইডি সূত্রে খবর। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার জন্য টাকা খাটানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। অন্যদিকে সেই সমস্ত টাকা একাধিক প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছিল বলেও খবর। সেই সমস্ত প্রভাবশালীদের মাধ্যমে একাধিক সংস্থায় সেই টাকা খাটানো হয়েছিল। সেই তথ্য পাওয়ার পরেই, শুক্র সকালে, একযোগে তল্লাশি ইডি' র।

     
  • Link to this news (আজকাল)