• শান্তনু সিনহা বিশ্বাস-সোনা পাপ্পুকে মুখোমুখি জেরা!
    আজকাল | ২২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জমি জালিয়াতি মামলায় ইডির হেফাজতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, জয় কামদার। ইতিমধ্যে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদার জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছে বলে অভিযোগ। 

    শান্তনু সিনহা বিশ্বাসকে কোটি টাকার ঘড়ি উপহার করেছিল ব্যবসায়ী জয় কামদার। তথ্য, জয় কামদার শান্তনু ও তাঁর পরিবারে সদস্যদের উপহার পাঠাতেন। কী সম্পর্ক ছিল তাদের মধ্যে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি।

    এই দামি ঘড়ি উপহার থেকে শুরু করে ব্যবসায়িক যে লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে কোনও উত্তর দেয়নি শান্তনু সিনহা বিশ্বাস ও জয়কমদার, সূত্রের তথ্য তেমনটাই। জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছে বলে অভিযোগ তাঁদের বিরুদ্ধে।

     যেহেতু দুজনের তদন্ত এবং জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছেন।পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাস জোর করে জমি হাতিয়ে নিতেন, অভিযোগ তেমনটাও। যদিও, এই অভিযোগও অস্বীকার করেছেন তিনি। পরবর্তী সময়ে তাঁকে নথি দেখিয়ে জিজ্ঞাসা করা হলে, সেই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন বারেবারে।

    তথ্য, এইসব বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে মুখোমুখি বসিয়ে। তাই যেটুকু তথ্য পাওয়া গিয়েছে সেই বয়ান মিলিয়ে দেখার জন্যই দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর সূত্রের। আরও বেশ কিছু তথ্য পেতেই তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এমনটাই খবর।

    জমি জালিয়াতি মামলায় ১৮ মে গ্রেপ্তার সোনা পাপ্পু। সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য পায়, এমনটাই ইডি সূত্রে খবর। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার জন্য টাকা খাটানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। অন্যদিকে সেই সমস্ত টাকা একাধিক প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছিল বলেও খবর। সেই সমস্ত প্রভাবশালীদের মাধ্যমে একাধিক সংস্থায় সেই টাকা খাটানো হয়েছিল। সেই তথ্য পাওয়ার পরেই, শুক্র সকালে, একযোগে তল্লাশি ইডি' র।

     
  • Link to this news (আজকাল)