• কলকাতা পুরসভায় বেনজির ঘটনা, পুর-অধিবেশন কক্ষে তালা
    আজকাল | ২২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা। পুর অধিবেশন কক্ষ তালা-বন্ধ থাকায় মাসিক অধিবেশনের জন্য সেখানে ঢুকতে পারলেন না কাউন্সিলররা। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পুর অধিবেশন কক্ষের বাইরে সভা বসেছে। রয়েছেন তৃণমূল কাউন্সিলররা।

    ঘটনা ঠিক কী ঘটেছে?শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন। সেখানে যোগ দিতে কাউন্সিলররা এলেও অধিবেশন কক্ষ তালা-বন্ধ দেখা যায়। ফলে সেখানে ঢুকতে পারেননি কাউন্সিলররা। 

    যা দেখে চেয়ারপার্সন মালা রায় স্বয়ং অধিবেশন কক্ষ খুলে দেওয়ার জন্য বলেন। কিন্তু তাতে কাজ হয়নি। এরপরই চেয়ারপার্সন মালা রায় অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্‌ল ক্লাব রুমে সভা বসান। ওই ঘরের চেয়ার-টেবিলগুলি কাউন্সিলরেরা নিজেরাই সরিয়ে অধিবেশনের ধাঁচে সাজিয়ে সভা শুরু করেন। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

    এই নিয়ে মেয়র শুরুতে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে চেয়ারপার্সন মালা রায় বলেছেন, "অধিবেশন করব বলে অধিবেশন কক্ষের আমি তালা খুলে দেওয়ার জন্য বলেছিলাম। আমরা প্রত্যেকেই এখানে নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু সেই তালা খোলা হয়নি। তাই আমরা কাউন্সিলর্‌ল ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নিয়েছি।" 

    তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেছেন, "বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু পুরসভা এখনও বৈধ। ডিসেম্বর মাস পর্যন্ত এই বোর্ডের বৈধতা রয়েছে। পুরসভার অধিবেশনে সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত কাজ, আলোচনা হয়। সেটাই বন্ধ করার চেষ্টা চলছে।"

     
  • Link to this news (আজকাল)