• সোমবার পর্যন্ত ফের চিংড়িঘাটায় মেট্রোর কাজ
    আজকাল | ২২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আজ, শুক্রবার থেকে ফের শুরু হবে কমলা লাইনের মেটো প্রকল্পের পরিকাঠামো নির্মাণের কাজ। তাই চিংড়িঘাটা মোডে ৬০ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্র্যাফিক পলিশ।

    আজ রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজ হবে। তাই এই সময়কালে দক্ষিণমখী রাস্তা বন্ধ থাকবে। পুলিশ জানিয়েছে, দক্ষিণমখী রাস্তা বন্ধ থাকাকালীন সব যানবাহনকে চিংড়িঘাটা ক্রসিং থেকে সাময়িক ভাবে রাস্তার উল্টো দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

    অর্থাৎ, পশ্চিম লেন দিয়ে গাড়ি চলবে এবং নির্দিষ্ট দূরত্বে নতুন করে তৈরি করা ডিভাইডার কাট-আউট দিয়ে পুনরায় মূল রাস্তায় ফিরিয়ে আনা হবে। সোমবার সকাল ৮টা পর্যন্ত সল্টলেক বা নিউ টাউন থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা মোড়ে আর ডানদিকে বাঁক নিতে পারবে না।

    সেগুলিকে মেট্রোপলিটন মোড় থেকে ঘুরে আসতে হবে। পাশাপাশি, হাডকো বা কাঁকুরগাছি মোড় থেকে কোনও দক্ষিণমুখী পণ্যবাহী যানবাহন চিংড়িঘাটার দিকে আসতে পারবে না।
  • Link to this news (আজকাল)