• নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নিজের বিধানসভায় কলেজে কলেজে কর্মসংস্থানমুখী শিক্ষার উদ্যোগ হিরণের
    News18 বাংলা | ২২ মে ২০২৬
  • সুস্থ সমাজ গঠনে প্রয়োজন প্রকৃত শিক্ষা। শিক্ষার ভিত্তিতে কর্মসংস্থানমুখী করার উদ্যোগ শ্যামপুর কেন্দ্রের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সময় উপযোগী শিক্ষা প্রদান প্রয়োজন। সেই দিক থেকে গুরুত্ব দিয়ে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে টেকনোলজি এবং স্কিল ডেভেলপমেন্ট হাব গড়ার তোলাই লক্ষ্য।

    শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন এবং নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আধুনিক এবং সময়োপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে খড়গপুর আইআইটি কলেজের সঙ্গে মৌ স্বাক্ষরিত করবেন বলে আশ্বাস দেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ড: হিরণ্ময় চট্টোপাধ্যায়। তিনি জানান, পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি দক্ষতা বৃদ্ধি করবার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, এই মহাবিদ্যালয়ের ভর্তি ফিজ ১৫০০ টাকা করা হল। যাতে গ্রামীণ এলাকার সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা ক্ষেত্রে কোনওরকম অর্থনৈতিক প্রতিবন্ধকতায় না পড়ে।

    এই উদ্যোগের মাধ্যমে হাওড়া জেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পাবে এই কলেজ। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুস্থ শরীর গড়তে খেলাধুলা প্রয়োজন। কলেজের মধ্যে অ্যাকাডেমি গড়ে ছাত্রছাত্রী এবং স্থানীয় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যমাত্রাও রয়েছে বলে জানান। পাশাপাশি সংস্কৃতিক চর্চায় যুব সমাজকে আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান, তার মধ্যে অন্যতম হল একটি নাট্যমঞ্চ গড়া।  উলুবেড়িয়াতে জন্ম, উলুবেরিয়া থেকে কয়েক কিলোমিটার দূরত্বে শ্যামপুর, এই স্থান তার পরিচিত জায়গা। শ্যামপুরে মামার বাড়ি শৈশব থেকে নিয়মিত আসা-যাওয়া ছিল। দাদু একজন স্কুল মাস্টার ছিলেন। তাই শ্যামপুরের সঙ্গে হিরণের নাড়ির টান।
  • Link to this news (News18 বাংলা)