• সব শেষ! মহানন্দা নদীঘাটে তলিয়ে যাওয়া নাবালকের দেহ উদ্ধার... শোকের ছায়া গোটা এলাকায়
    News18 বাংলা | ২২ মে ২০২৬
  • পুরাতন মালদহের নবাবগঞ্জে মহানন্দা নদীঘাটে তলিয়ে যাওয়া দুই নাবালকের নিথর দেহ উদ্ধার হল নদী থেকে। শুক্রবার ভোরে ঘটনাকে ঘিরে শুক্রবার গভীর শোকের ছায়া নেমে এল গোটা নবাবগঞ্জ এলাকায়।

    উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহ পুরসভার দুই নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে নদীতে তলিয়ে যায় দুই নাবালক। দশ বছরের নাবালক অর্পণ সরকার এবং আট বছরের নাবালক দেব হালদার নদীতে তলিয়ে যাওয়ার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান চালান। পরে মালদহ থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে নদীতে উদ্ধারকাজে নামে। অবশেষে শুক্রবার ভোররাতে প্রথমে আট বছরের নাবালকের নিথর দেহ ভেসে ওঠে ঘটনাস্থলের নদীঘাটে। নাবালকের দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নবাবগঞ্জ শ্মশানঘাটে। এরপর মালদহ থানার পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন মৃত দুই নাবালকের পরিবার। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা নবাবগঞ্জ এলাকায়।

    দিন কয়েক আগে বাড়ির কিছুটা দূরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবক। ভয়ঙ্কর সেই ঘটনাতেও তোলপাড় হয়েছিল হাওড়া জেলার বাঁকড়া। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যুবকের ঘাড়ে ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপে রয়েছে বলে দাবি স্থানীয়দের। সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। এরপর যুবকের বাড়ির সামনে থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ঘটল এমন অঘটন? এই ঘটনায় কারা যুক্ত এখনও জানা যায়নি।
  • Link to this news (News18 বাংলা)