• নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর! মোদিকে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার শুভেন্দুর
    News18 বাংলা | ২২ মে ২০২৬
  • মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার নয়াদিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মোদির সঙ্গেও বৈঠক হয় তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এটা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে।

    মোদির সঙ্গে সাক্ষাতের পরে শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই আমার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। তাঁর উষ্ণ শুভেচ্ছা এবং সর্বোপরি, আমাদের রাজ্যের অগ্রগতির প্রতি তাঁর অঙ্গীকারের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানাই। আমাদের ফলপ্রসূ আলোচনার সময়, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বাস্তবায়নের উপর পুনরায় জোর দেন এবং পুনর্ব্যক্ত করেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বছরের পর বছর ধরে চলা স্থবিরতা থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প পুনরুজ্জীবন এবং যুব ক্ষমতায়নের দ্রুত পথে দৃঢ়ভাবে স্থাপন করার জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্য, নির্দেশনা এবং কেন্দ্রীয় সমর্থনের আশ্বাস দেওয়ায় আমি তাঁর কাছে অশেষ কৃতজ্ঞ। কেন্দ্রের আশীর্বাদ এবং জনগণের আস্থায়, আমরা পশ্চিমবঙ্গের জন্য দ্বৈত-ইঞ্জিন প্রবৃদ্ধি, স্বচ্ছ শাসন এবং সামগ্রিক উন্নয়নের এক নতুন যুগের সূচনা করতে প্রস্তুত’।

    দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ১০টা নাগাদ রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দেখা করেন উপরাষ্ট্রপতির সঙ্গেও, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু।


    Honoured and privileged to have met our respected Prime Minister; Shri @narendramodi Ji, in New Delhi today.
    This marks my first Official Meeting with Hon’ble PM since assuming the responsibility of serving the People of West Bengal as the Chief Minister.
    I extend my deepest… pic.twitter.com/QS6Yc1LKCk

    — Suvendu Adhikari (@SuvenduWB) May 22, 2026

    গতকাল রাতে দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ গত বুধবারই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার৷ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকারও৷ রাজ্যে পরিবর্তনের পর সেই কাজই তরান্বিত হবে বলে মত রাজনৈতিক মহলের৷ ফলে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷
  • Link to this news (News18 বাংলা)