• স্কুল শিক্ষা দপ্তরে Work from Home, সঙ্গে আরও একাধিক নির্দেশ
    এই সময় | ২৩ মে ২০২৬
  • বাড়ি থেকে কাজ অর্থাৎ Work From Home (WFH)-এর সুবিধা আনল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে ওই দপ্তর। এর জন্য আলাদা করে একটি রোস্টারও তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি খরচ কমানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই বার্তা মাথায় রেখে এবং আরও ভালো পরিষেবা দেওয়ার জন্যই এই বিজ্ঞপ্তি বলে জানানো হয়েছে।

    সপ্তাহে একদিন করে Work from Home -এর সুবিধা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের অফিসারদের। ৯ জন আধিকারিকের নাম ও পদ উল্লেখ করে, কবে কারা হোম ডিউটি করবেন তা জানিয়ে দেওয়া হয়েছে।

    সোমবার:

    বুধবার:

    বৃহস্পতিবার:

    শুক্রবার:

    ১. আলাদা করে উল্লেখ না করা থাকলে, সব মিটিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করতে হবে।

    ২. অপ্রয়োজনীয় ফটোকপি ও প্রিন্টিং এড়িয়ে চলার নির্দেশ

    ৩. সমস্ত ফাইল e-office মারফত পাঠাতে হবে। নতুন ফিজিক্যাল ফাইল খুলতে হলে, সংশ্লিষ্ট অফিসের প্রধানের (Head of Office) নির্দিষ্ট অনুমতি লাগবে।

    ৪. অপ্রয়োজনীয় ভ্রমণ কমাতে হবে এবং কার পুলিং চালু করতে হবে। কার পুলিং-এর জন্য আলাদা রোস্টার তৈরি করার ভার দেওয়া হয়েছে ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিন)-কে।

    ৫. সচিবালয় ও ডিরেক্টরেট অফিসে বিদ্যুৎ ও লিফট ব্যবহারে নিয়ন্ত্রণ আনার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টার পরে অপ্রয়োজনীয় কারণে বিদ্যুতের ব্যবহার বন্ধ করার নির্দেশ

  • Link to this news (এই সময়)