• ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর খাওয়া ঝালমুড়ি দোকানদারকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে হুমকি ফোনের অভিযোগ
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে এসেছিলেন। সেই সময় ঝাড়গ্রামের এই চেনা দোকানদারের হাতের তৈরি ঝালমুড়ি খান তিনি। এবার তার কাছেই এল হুমকি ফোন।

    প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার সেই ছবি ও খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি ভাইরাল হয়ে যান ওই বিক্রেতা। তাঁর দোকানে ক্রেতাদের ভিড়ও উপচে পড়তে শুরু করে। অভিযোগ, এই জনপ্রিয়তার পরেই শুরু হয় বিপত্তি। গত তিন দিন ধরে ওই দোকানদারের ব্যক্তিগত মোবাইলে আসতে শুরু করে একের পর এক হুমকি ফোন। ইন্টারন্যাশনাল কলিং কোড খতিয়ে দেখে জানা গেছে, ফোনগুলি মূলত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসছে। ফোনে তাঁকে ক্রমাগত বিভিন্ন ধরণের হুমকি ও গালিগালাজ দেওয়া হচ্ছে বলে দাবি ওই বিক্রেতার। অজ্ঞাতপরিচয় বিদেশীদের কাছ থেকে এই ধরণের লাগাতার ফোনে স্বাভাবিকভাবেই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তাঁর গোটা পরিবার।

    অভিযোগ বাংলাদেশ ও পাকিস্তান থেকে গত তিন দিন ধরে লাগাতার হুমকি ফোন আসছে ওই দোকানদারের কাছে। অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার নয়াদিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মোদির সঙ্গেও বৈঠক হয় তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এটা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে।

    দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ১০টা নাগাদ রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দেখা করেন উপরাষ্ট্রপতির সঙ্গেও, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু।
  • Link to this news (News18 বাংলা)