• আসানসোলে ফের চলল বুলডোজার! ৩ দিনে ভাঙা হল তৃণমূলের ৩টি ‘বেআইনি’ অফিস
    প্রতিদিন | ২৩ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর থেকেই বেআইনি দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ শুরু হয়েছে, তার রেশ এবার আরও তীব্র হল আসানসোল দক্ষিনের বার্ণপুরে। মাত্র তিন দিন আগের অভিযানের রেশ কাটতে না কাটতেই, ফের রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষের বুলডোজার চলল শাসকদল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় গত মঙ্গলবারই বার্ণপুরের ত্রিবেণী মোড়ে তৃণমূলের একটি যুব কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এবার তৃণমূল শ্রমিক সংগঠন ও তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়।

    ​ইস্কো সূত্রের খবর, ত্রিবেণী মোড়ে সংস্থার জমি দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে এই পার্টি অফিসগুলি তৈরি করা হয়েছিল। জমি খালি করার জন্য বারবার নোটিস দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট পক্ষের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। অবশেষে শুক্রবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

    ​শুক্রবার বার্ণপুরের বাটা রোড এবং মসজিদ রোড এলাকায় সম্পূর্ণ আইন মেনে বুলডোজার চালিয়ে তৃণমূলের দুটি পার্টি অফিস ভেঙে দেয় সেল আইএসপি কর্তৃপক্ষ। পর পর এই উচ্ছেদ অভিযান নিয়ে ইস্কো কর্তৃপক্ষের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি জমি দখল করে কোনো রকম বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। নিয়মমাফিকভাবে নোটিশ দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এই ধরণের উচ্ছেদ অভিযান জারি থাকবে।
  • Link to this news (প্রতিদিন)