• হাইকোর্টের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল
    আজকাল | ২৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিল্লোদল ভট্টাচার্যকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত করলেন রাজ্যপাল। আজ, ২২ মে ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্টের লিগ্যাল রিমেম্ব্রেন্সার শাখার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

    লিগ্যাল রিমেম্ব্রেন্সার (I/C) তথা জুডিশিয়াল ডিপার্টমেন্টের প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে (Memo No: 4682-A/Misc-12/2026(E)) জানানো হয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্যপালের নির্দেশক্রমে অবিলম্বে এই নিয়োগ কার্যকর করা হচ্ছে। দায়িত্বভার গ্রহণের দিন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

    রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ আইনি পদে বিল্লোদল ভট্টাচার্যের নিয়োগের বিষয়টি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, অ্যাডভোকেট জেনারেলের প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি এবং প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলসহ সংশ্লিষ্ট সমস্ত সরকারি দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)