• কড়া চ্যালেঞ্জ অভিষেকের
    আজকাল | ২৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরসভার (KMC) দেওয়া নোটিস এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাসভবনে পুরসভার কাউন্সিলরদের নিয়ে একটি হাইভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি।

    সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিষেক ব্যানার্জি আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, ‘‘যাঁরা আমাকে প্রশ্ন করছেন, তাঁরা আগে কেএমসি-কে বলুন তথাকথিত বেআইনি অংশগুলো নির্দিষ্ট করতে, তারপর আমি উপযুক্ত জবাব দেব।’’

    আজকের এই বৈঠক থেকে দলের কাউন্সিলরদের পাশে দাঁড়িয়ে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে যে, কোনো রাজনৈতিক চাপের মুখে কেউ যেন পদত্যাগ না করেন। অভিষেক ব্যানার্জি কাউন্সিলরদের মনোবল বাড়িয়ে সাফ জানান, পাঁচ বছরের জন্য মানুষ তাঁদের জিতিয়েছে এবং তাঁরা যেন নিজেদের কাজ করে যান; তাঁরা পদে থাকবেন কিনা তা কেবল জনতাই ঠিক করবে, বিজেপি নয়।
  • Link to this news (আজকাল)