• স্নাতক উত্তীর্ণরাই ‘অর্থনৈতিক যোদ্ধা’
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্নাতক উত্তীর্ণরাই দেশের ‘অর্থনৈতিক যোদ্ধা’। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে অগ্রণী ভূমিকা নেবেন তাঁরাই। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর এহেন মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। এদিন দিল্লিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী। ছাত্রছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত পাঠ্যক্রমের উপরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)