নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ জুন চালু হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরাই প্রথম পর্যায়ে এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে তার আগে উপভোক্তা তালিকা ধরে শুরু হয়েছে যাচাই। এসআইআরে নাম বাদ পড়াদের রাখা হচ্ছে না তালিকায়। আর এই প্রক্রিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে বিএলওদের। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব। উপভোক্তাদের আগের এপিক নম্বর এবং বর্তমান ক্রমিক নম্বর মিলিয়ে দেখা হচ্ছে।