• অনুপ্রবেশ সমস্যা রুখতে এক বছরেই ‘স্মার্ট বর্ডার’! বার্তা অমিত শাহের
    এই সময় | ২৩ মে ২০২৬
  • এই সময়: অনুপ্রবেশ সমস্যা রুখতে এবং সীমান্ত-সুরক্ষা নিশ্ছিদ্র করতে এক বছরের মধ্যে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করবে কেন্দ্র। শুক্রবার বিএসএফ-এর একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ কথা জানিয়েছেন। এ দিন তিনি আবারও জানান, অনুপ্রবশকারীদের ব্যাপারে সরকার জ়িরো-টলারেন্স নীতি নিয়েছে। কারণ অনুপ্রবেশের মাধ্যমে ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে কেন্দ্র মনে করে।

    কী এই ‘স্মার্ট বর্ডার’ প্রজেক্ট?

    প্রায় ৬ হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের প্রতি পদক্ষেপে জওয়ান মোতায়েন সম্ভব নয়। নির্দিষ্ট দূরত্বে জওয়ানদের মোতায়েন করা হয়। সেখান থেকে চলে প্যাট্রলিং। এ বার জওয়ানদের এই নজরদারির পাশাপাশি শুরু হবে প্রযুক্তির মাধ্যমে নজরদারি। ব্যবহার করা হবে ড্রোন, হাই রেজ়লিউশন ক্যামেরা এবং অন্যান্য মনিটরিং ডিভাইস। এ ছাড়া বর্ডার আউটপোস্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না-থেকে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বাড়াতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিএসএফ-কে নির্দেশ দিয়েছেন শাহ। তাঁর মতে, এই ধরনের কোঅর্ডিনেশন পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় বড় ভূমিকা নেবে। এ ছাড়া রাজস্ব দপ্তরের সঙ্গেও সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন শাহ, যাতে গোরু পাচারের মতো সমস্যা মেটানো যায়।

  • Link to this news (এই সময়)