• দেবরাজ-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার
    আজকাল | ২৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সদ্য ফল ঘোষণা হয়েছে নির্বাচনের। রাজ্যে পালাবদলের পর এবার সামনে তৃণমূল কাউন্সিলরের আত্মহত্যার খবর। সূত্র মারফত জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক গ্রেপ্তারি নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার সকালে তাঁর নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কাউন্সিলর সঞ্জয় দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ উঠেছে।

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)