ব্যাঙ্কে ডি বি টি লিঙ্ক করতে লম্বা লাইন গ্রাহকদের। অন্নপূর্ণা যোজনার সরকারি সাহায্য পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে ব্যাঙ্ক খোলার আগে থেকেই ব্যাঙ্কের সামনে ভিড়। রোজ চড়া রোদ্দুরের মাঝে ছাতা মাথায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সামনে গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ার মতো। পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা সরাসরি প্রাপকদের একাউন্টে সরাসরি চলে আসবে ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী সেই সুবিধা পেতেই ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক।
অন্নপূর্ণা যোজনা নিয়ে আগেই গাইডলাইন চূড়ান্ত করছিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, জেনে নিন বিস্তারিত। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারাই এই প্রকল্পের আওতায় পাবেন সুবিধা। তবে সেই মহিলা সরকারি চাকরি, পেনশনভোগী ও আয়করদাতা হলে এই প্রকল্পের বাইরে থাকবেন।
আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT (direct bank transfer) এর মাধ্যমে টাকা পাঠানো হবে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকেই কার্যকর হবে নতুন প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে। তবে লক্ষীর ভাণ্ডারে প্রকল্পের মধ্যে থাকা, যারা মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন এসআইআর ২০২৬ চলাকালীন চিহ্নিত হয়েছেন তারা এই সুবিধা পাবেন না।
পয়লা জুন থেকেই নেওয়া হবে নতুন করে আবেদন। নতুন করে যারা আবেদন করবেন তাদের আবেদনপত্র যাচাই করা হবে, গ্রামীণ অঞ্চলে বিডিওদের মারফত এবং শহরাঞ্চলে এসডিওদের মারফত। তারা সার্টিফাই করে সংশ্লিষ্ট জেলা জেলাশাসক বা কমিশনারের কাছে পাঠাবেন। তাঁদের পক্ষ থেকে অনুমোদন এলেই সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা পোটালের জন্য আপলোড করা হবে।