• 'দড়ি ধরে মারো টান...', এই গ্রামে বিখ্যাত দৃশ্যের শ্যুটিং করেছিলেন সত্যজিৎ রায়, রাজ্যে পালাবদলের পর দিনবদলের আশায় মিশিরডি গ্রাম!
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • ‘দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান’… সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবির বিখ্যাত সংলাপ। বাংলায় সরকারের পরিবর্তন হয়েছে। ইভিএম-এর বোতাম টিপে জঙ্গলমহলের মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন। এবার উন্নয়ন হবে ভরসা-বিশ্বাস রয়েছে নতুন সরকারের প্রতি।

    গত ১৫ বছরের সরকার পুরুলিয়ার জঙ্গলমহলে উন্নয়নের আলো পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানীয় জল রাস্তাঘাট, শিক্ষা, কর্মসংস্থান, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, গত ১৫ বছরের সরকার কার্যত ব্যর্থ হয়েছে। এখন শুধু জঙ্গলমহলের বাসিন্দাদের আশা, ভাগ্য বদল হবে। সেই আশাতেই দিন কাটাচ্ছেন মিশিরডি গ্রামের বাসিন্দারা। এবার হয়তো পরিবর্তন হবে আশাবাদী পুরুলিয়ার জঙ্গলমহলের মিশিরডি গ্রামের মানুষ। এই জঙ্গলমহলের মিশিরডি গ্রামেই পরিচালক সত্যজিৎ রায়ের ১৯৮০ সালে মুক্তি পাওয়া হীরক রাজার দেশে ছবির শ্যুটিং হয়েছিল এই গ্রামে। এখানেই হীরক রাজার মূর্তিকে দড়িতে টান মেরে খেলা হয়েছিল।

    পুরুলিয়ার জঙ্গলমহলে উন্নয়নের অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পানীয় জল, রাস্তা, শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য– একাধিক ক্ষেত্রে গত ১৫ বছরে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আশার আলো দেখছেন জঙ্গলমহলের মানুষ।

    পুরুলিয়ার মিশিরডি গ্রামের বাসিন্দাদের কথায়, বহু বছর ধরেই তারা উন্নয়নের প্রতিশ্রুতি শুনে এসেছেন, কিন্তু বাস্তবে সেই উন্নয়ন পৌঁছয়নি গ্রামের দরজায়। ফলে এবার তাঁদের একটাই প্রত্যাশা– এই পরিবর্তনের সঙ্গে যেন বদলে যায় এলাকার ভাগ্যও। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, জঙ্গলমহলের এই মিশিরডি গ্রামই একসময় জায়গা করে নিয়েছিল বাংলা সিনেমার ইতিহাসে।

    কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি হীরক রাজার দেশে-র শ্যুটিং হয়েছিল এই গ্রামেই। ছবির অন্যতম স্মরণীয় দৃশ্য– হীরক রাজার মূর্তি দড়ি দিয়ে টেনে ফেলার দৃশ্যটিও শ্যুট হয়েছিল এখানেই। আজও সেই স্মৃতি বয়ে বেড়ালেও গ্রামের মানুষের বাস্তব জীবন অনেকটাই কঠিন। তাই অতীতের সিনেমার গৌরবের পাশাপাশি এখন উন্নয়নের নতুন গল্প লিখতে চায় জঙ্গলমহলের এই গ্রাম। স্থানীয়দের আশা, নতুন সরকারের উদ্যোগে এবার হয়তো বদলাবে জঙ্গলমহলের ছবি।

    ইন্দ্রজিৎ মণ্ডল
  • Link to this news (News18 বাংলা)