• ‘সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন’, বিশ্ব কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের
    প্রতিদিন | ২৩ মে ২০২৬
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বাংলায় সরকারের পালাবদল হয়েছে। গেরুয়া ঝড়ে ধরাশায়ী দশার পর থেকে তৃণমূলের অন্দরেও তোলপাড়। বিদ্রোহের সুর শোনা গিয়েছে একাধিক নেতার গলায়। এই আবহে বিশ্ব কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

    এদিন সকালে সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “আজ ২৩ মে, বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন। ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন। খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন। খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন। তারপর সুবিধেমত চলুন।” তিনি আরও লেখেন, “বাঘ, সিংহদের বয়স কম। ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মত সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন। কচ্ছপদের সংরক্ষিত রাখুন।”

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)