• কাঁথি পুরবোর্ড ভেঙে দিল রাজ্য প্রশাসন, ১৪ কাউন্সিলারের পদত্যাগ! দায়িত্বে মহকুমা শাসক
    News18 বাংলা | ২৩ মে ২০২৬
  • কাঁথি পুরসভার অচলাবস্থা নিয়ে কাউন্সিলরদের চিঠি দিয়েছিল রাজ্য নগর উন্নয়ন দফতর। কেন পুরো বোর্ড ভেঙ্গে দেওয়া হবে না তা নিয়ে কাউন্সিলরদের চিঠি দিয়েছিল নগর উন্নয়ন দফতর। এই ঘটনার পরপরই ১৪ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পদত্যাগ করে। কাঁথি পুরসভার ২১ টি ওয়ার্ডে ১৮ টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তিনটিতে বর্তমান শাসক দল বিজেপি জয়লাভ করেছিল।

    রাজ্যের বিধানসভায় পালা পরিবর্তনের পরেই কাঁথি পৌরসভা পরিদর্শনে এসেছিলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। তার পরপরই বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন। যদিও কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি পদত্যাগ করেনি।

    কিন্তু রাজ্য নগরায়ন দফতরের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও কাঁথি মহকুমা শাসককে চিঠি দিয়ে কাঁথি পুরসভা বোর্ড ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় কাঁথি মহাকুমার এসডিও অশোক প্রতীক ধুমালকে। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। ঘটনাচক্রে কাঁথি পুরসভা এলাকাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি। ফলে, সংশ্লিষ্ট পুরসভা ঘাসফুল শিবিরের হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    এখন বিধানসভা নির্বাচনে জেলায় ধুয়ে সাফ হয়েছে ঘাসফুল শিবির। এমন পরিস্থিতিতে দিন কয়েক আগে পুরসভায় গিয়ে বৈঠক করেছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী। তার পরেই জল্পনা শুরু হয়েছে পুরসভার মেয়াদ নিয়ে। ১৮ মে রাজ্যের সব পুরসভার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, ওই বৈঠকে কাঁথি পুরসভার প্রসঙ্গ উঠেছিল। সেখানে মহকুমাশাসক প্রতীক অশোক ঘুমালকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী।
  • Link to this news (News18 বাংলা)