• গোরু কোরবানি নয়, জনসমাগমের জায়গা পরিচ্ছন্ন রাখুন: বকরি ইদ উপলক্ষে ১২ দফা পরামর্শ ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া-র
    এই সময় | ২৩ মে ২০২৬
  • বকরি ইদ উপলক্ষে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড-এর সদস্য এবং লখনৌ-এর ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান মওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি ১২ দফা নির্দেশিকা বা অ্যাডভাইসরি জারি করেছেন।

    ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ রশিদ জানিয়েছেন, দেশের মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র সেই সব পশু কোরবানি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলির উপর কোনও আইনি বাধা নেই। তিনি জানিয়েছেন, বিশেষত গোরু কোরবানি করা উচিত নয়। কারণ, তা দেশের আইনের পরিপন্থী।

    ওই নির্দেশিকায় বকরি ইদ পালনের সময়ে জনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পরিবেশগত দায়িত্ব পালনেও গুরুত্ব দেওয়া হয়েছে। নমাজ পড়ার জন্য রাস্তা বা জনবহুল জায়গা ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

    খালিদ রশিদ জানান, মুসলিম সম্প্রদায়কে নির্দেশ দেওয়া হয়েছে:

    ANI-কে খালিদ রশিদ জানিয়েছেন, কোরবানি কোনও জনবহুল জায়গা, গলির ধারে বা রাস্তার ধারে করা উচিত নয়। তিনি জানান, বকরি ইদের উপলক্ষকে কাজে লাগিয়ে জাতির কল্যাণ, দেশের সমৃদ্ধি এবং বর্তমানের সঙ্কট থেকে মুক্তি পেতে দোয়া করার পরামর্শও দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)