• BJP-র সমর্থক হওয়ার মারধরের অভিযোগ, শান্তিপুরের থানায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা
    এই সময় | ২৩ মে ২০২৬
  • বিজেপির সমর্থক হওয়ার জন্যে এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার শান্তিপুরে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সোমা ঘোষ। বিষয়টি নিয়ে শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

    নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকার বাসিন্দা রিঙ্কি ঘোষ। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তিনি বলেন, ‘বাড়িতে আমি, আমার মা এবং বোন থাকে। কোনও পুরুষ বাড়িতে না থাকার কারণে আমাদের অত্যাচারিত হতে হয়। যে হেতু আমরা বিজেপির সমর্থক, সেই কারণে আমার পাশের বাড়ির তৃণমূলের পঞ্চায়েতের সদস্য এবং তাঁর পরিবারের লোকজন দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে।’

    এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, ‘আমি নিজেও একজন শিক্ষক। ওই শিক্ষিকা আমার সহকর্মী। তিনি আমার কাছে এসে অনুরোধ করেন যে তাঁকে বিজেপি সমর্থক হওয়ার কারণে অত্যাচারিত হতে হচ্ছে। ওই এলাকার তৃণমূলের সদস্য এবং তার পরিবার এই অত্যাচার চালিয়ে আসছে। কিন্তু এখন তৃণমূলের অত্যাচার আর সহ্য করা হবে না। আমরা দলগতভাবে চাইছি প্রশাসন যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।’

    যদিও ওই শিক্ষিকার তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা সোমা ঘোষ। তিনি বলে, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যদি কাউকে অত্যাচার করে থাকি, তা হলে ৩০ বছর ধরে আমি এখানে পঞ্চায়েতের মেম্বার। বারংবার মানুষ কেন আমাকে ভোট দেবে। আমি নিজেই এখন শারীরিক অসুস্থতায় পড়ে আছি। কেন মানুষের সঙ্গে ঝামেলা করতে যাব?’

  • Link to this news (এই সময়)