• শুরু চিংড়িহাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ
    দৈনিক স্টেটসম্যান | ২৩ মে ২০২৬
  • শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে চিংড়িহাটা মেট্রোর দ্বিতীয় পর্বের কাজ। জানা গিয়েছে, শুক্রবার  রাত ৮টা থেকে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত ট্রাফিক ব্লক করে চলবে চিংড়িঘাটা মেট্রোর কাজ।  ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার জুড়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের কাজে। গত ১৫ মে থেকে ১৮ মে প্রথম পর্যায়ের কাজ হয়েছে। ইতিমধ্যেই ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজের জেরে ফের ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়েছে শুক্রবার রাত থেকে।

    দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

     সল্টলেকে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে। তবে

    সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির রাস্তায় কোনও পরিবর্তন হবে না। এই মেট্রো চালু হয়ে গেলে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে সরাসরি চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত দ্রুত যাতায়াত করা যাবে। চিংড়িঘাটা, সল্টলেক,নিউ টাউন হয়ে মেট্রো সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে।

    চিংড়িঘাটা ক্রসিংয়ে যে ট্রাফিক জ্যাম হয়, তা এড়িয়ে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন। কবি সুভাষ স্টেশনে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে সংযোগ হবে। এখন বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে, চিংড়িঘাটার কাজ শেষ হলে বেলেঘাটা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে।তৃণমূল সরকারের আমলে একাধিকবার এই কাজ শেষ করতে দেওয়ার জন্য কেন্দ্রের তরফে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে কান দেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই আমজনতার কথা ভেবে সবার আগে এই কাজ শেষ করতে চাইছে রাজ্য বিজেপি। যার ফলে সুবিধা পাবেন বাংলার আম আদমি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)