• শুভেন্দুকে সংবর্ধনা জানাতে সেজে উঠছে নন্দীগ্রাম, রবিবার হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ২৪ মে ২০২৬
  • ফলতার পুনর্নির্বাচনের ফলপ্রকাশের দিনেই নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সংবর্ধনা সভা। রবিবার বিকেল ৪ টায় নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এই সভাকে কেন্দ্র করে নন্দীগ্রাম জুড়ে সাজ সাজ রব। উচ্ছ্বসিত বিজেপি কর্মী, সমর্থকেরা।

    তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের বর্ষীয়ান বিজেপি নেতা মেঘনাদ পাল জানান, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে সংবর্ধনা জানানোর জন্য একটি সভার আয়োজন করা হয়েছে। প্রায় ১৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। বহু মানুষ আসবেন তাঁকে শুভেচ্ছা জানাতে। ইতিমধ্যে বহু নাম জমা পড়েছে। সকলে যাতে নিয়ম মেনে সম্বর্ধনা দিতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে।

    জেলার সমস্ত বিধায়কের পাশাপাশি দলীয় নেতৃত্বকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে সভার নিরাপত্তা বজায়ে প্রশাসনিক বৈঠক করেছেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা-সহ অন্যান্য পদাধিকারী।

    নন্দীগ্রামে এই সভার পরে হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, জেলার ১৬ জন বিধায়ক, পুলিশ-প্রশাসনের কর্তাব্যক্তিরা বৈঠকে উপস্থিত থাকবেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ন'টা পর্যন্ত বৈঠক চলবে।

  • Link to this news (এই সময়)