হাতে একদম সময় নেই, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি! সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস
News18 বাংলা | ২৪ মে ২০২৬
রাজ্যের উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ তীব্র ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় সতর্কতা রয়েছে ঝড়বৃষ্টির।
বিহারের ওপর একটি ঘূণাবর্ত রয়েছে তাই হিমালয় সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয় তাই উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দমকা হাওয়া পশ্চিমের জেলাতে সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৬ তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ২৭, ২৮, ২৯ মে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। তবে ২৬ মে অবধি অস্বস্তি বজায় থাকবেই, কিন্তু তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পুরিয়া বাঁকুড়াতে গরম বাড়বে তাই সর্তকতা জারি ২৬ মে অবধি।
গরম ও অস্বস্তির মধ্যেই স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং কমতে পারে তাপমাত্রা। বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী উইকেন্ডে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতি ও শুক্রবার।