• বন্দি জীবন থেকে মুক্ত আকাশ! বিশ্ব কাছিম দিবসে হাওড়ায় অভিনব উদ্যোগ পরিবেশ মঞ্চের
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • : অ্যাকোরিয়ামের বন্দিদশা থেকে মুক্তি হল একটি কাছিম, বিশ্ব কাছিম দিবসে প্রকৃতির কোলে ফিরল একটি তিল কাছিম! বন্দি জীবন থেকে বিশ্ব কাছিম দিবসে মুক্ত জীবন, এ যেন নতুন প্রাণ ফিরে পাওয়া। মূলত পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ পরিবেশ কর্মীদের। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে জেলায় পরিবেশ রক্ষার কাজ করা সংগঠন ‘ডট ফাউন্ডেশন’-এর সদস্যরা এদিন কাছিমটি’কে পরিবেশে মুক্ত করে।

    জানা যায়, দীর্ঘদিন ধরে একটি তিল কাছিম অ্যাকরিয়ামে বন্দি ছিল। প্রথমে সেটিকে অ্যাকরিয়াম থেকে উদ্ধার করা হয়। এভাবে এমন প্রাণীদের আটকে রাখা বা পোষা বন্যপ্রাণ সংরক্ষণ আইন বিরোধী কাজ, সে বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করা। বন্য ও জলজ প্রাণী প্রকৃতিতে তাদের অবদান সম্পর্কে গুরুত্ব বোঝান।

    এই মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডট ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর দীপঙ্কর পোড়েল, বিশিষ্ট সর্প ও বিষ গবেষক শুভেন্দু গাঙ্গুলী এবং বন্যপ্রাণ উদ্ধারকারী কুন্তল মুখার্জি। উপস্থিত ছিলেন ডাঃ রিমা মুখার্জি, পড়ুয়া সুস্মিতা ও সৃজনী এছাড়াও আগামী প্রজন্মের দুই খুদে প্রতিনিধি সান্নিধ্য পোড়েল ও পরাগ মুখার্জী।

    এ প্রসঙ্গে শুভেন্দু গাঙ্গুলী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাছিমের গুরুত্ব প্রচুর। জলজ বাস্তুতন্ত্র টিকিয়ে রাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাছিমের। সে বিষয়ে  স্থানীয় মানুষের সামনে বিস্তারিত আলোচনা করেন। এই সমস্ত প্রাণীর জীবন রক্ষায় বা সংরক্ষণ আইন কার্যকর রয়েছে। সেই দিক থেকে বন্যপ্রাণী বা কাছিম পোষা ধরা এবং তাদের ক্ষতি করা আইন বিরোধী কাজ বা দণ্ডনীয় অপরাধ।

    মানুষকে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার পর কাছিমটিকে পরিবেশে মুক্ত করে দেয়া হয়। নতুন প্রজন্মকে এই কর্মসূচিতে শামিল করার মূল উদ্দেশ্য হল, পরিবেশ রক্ষার কাজে তাদেরকে উৎসাহিত করা।
  • Link to this news (News18 বাংলা)