• স্থলবাহিনীর কপ্টারের প্রথম মহিলা চালক, ফাইটার অ​ভিলাষা পেলেন সেরা শান্তিরক্ষকের খেতাব
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়: মাত্র ছাব্বিশ বছর বয়সে দেশের স্থলবাহিনীর ফাইটার-কপ্টারের প্রথম মহিলা চালক হয়ে ইতিহাস গড়েছিলেন হরিয়ানার সেনা পরিবারের মেয়ে অভিলাষা বারাক। তিরিশে পৌঁছে ফের নয়া পালক জুড়ল তাঁর মুকুটে। ২০২৫-এর ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড জিতলেন লেবাননে কর্মরত ভারতের 'পিসকিপার' মেজর অভিলাষা বারাক।

    লেবাননে রাষ্ট্রপুঞ্জের হয়ে কখনও তিনি মেয়েদের নিয়ে নানাবিধ কমিউনিটি অ্যাক্টিভিটি করে থাকেন। কখনও আবার জেন্ডার সেন্সিটাইজে়শন–এর প্রশিক্ষণও দেন। তারই স্বীকৃতি মিলল। অভিলাষার এই স্বীকৃতি প্রাপ্তি প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে ভারতের পার্মানেন্ট মিশন লিখিত বিবৃতিতে বলে, 'নারী ও কিশোরীদের উন্নয়নে নানাবিধ প্রচার ও কমিউনিটির অ্যাক্টিভিটির জন্য মেজর অভিলাষাকে রাষ্ট্রপুঞ্জ এই সেরার শিরোপা দেওয়ায় আমরা গর্বিত।' এই মুহূর্তে তিনি রাষ্ট্রপুঞ্জের লেবানন মিশনে ফিমেল এনগেজমেন্ট টিমের কম্যান্ডার হিসেবে কর্মরতা। বাবা প্রাক্তন সেনাকর্তা, দাদাও আর্মিতে। বাহিনীর এয়ার ডিফেন্স ইয়ং অফিসার্স কোর্সে 'এ' গ্রেড পেয়ে প্রথম বার নজরে আসেন অভিলাষা।

    অভিলাষার আগে রাষ্ট্রপুঞ্জের তরফে ভারতীয় পিসকিপার হিসেবে এই শিরোপা পেয়েছেন মেজর সুমন গাওয়ানি ও মেজর রাধিকা সেন।

  • Link to this news (এই সময়)