• অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ, গ্রেপ্তার চিকিৎসক
    বর্তমান | ২৪ মে ২০২৬
  • লখনউ: অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। লখনউয়ের একটি বেসরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ মে ইন্দৌরবাগ এলাকার তেজস হাসপাতালে ভরতি হন ওই মহিলা। ২১ মে অপারেশন থিয়েটারে তাঁর সঙ্গে অশালীন আচরণ ও ধর্ষণ করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। ধৃতের নাম বিজয় কুমার গিরি। সীতাপুর জেলার রাজনাপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে।
  • Link to this news (বর্তমান)