• ইবোলা নিয়ে আদর্শ নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্র
    বর্তমান | ২৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইবোলা নিয়ে আদর্শ নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৩০ পাতার এই নিয়মাবলীতে স্বাস্থ্যক্ষেত্র, বিমান সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ, যাত্রী সহ সংশ্লিষ্ট প্রত্যেকের কী কী করণীয়, সে কথার উল্লেখ রয়েছে। ইবোলা উপদ্রুত এলাকায় শেষ ২১ দিনের মধ্যে ঘুরে আসার পাশাপাশি জ্বর, নাক ও মাড়ি দিয়ে রক্তক্ষরণ, শরীরে লাল বিন্দুর মতো ছোপ, রক্তপায়খানা ইত্যাদি উপসর্গ থাকলে তাঁর ইবোলা সংক্রমণ হয়েছে  বলে মনে করা হতে পারে। তারপরই হবে নিশ্চিতকরণ পরীক্ষা। এছাড়া শেষ তিনদিনের মধ্যে ইবোলা আক্রান্তের সংস্পর্শে থাকা, একই ঘরে থাকা, একইসঙ্গে কারও শেষকৃত্য সম্পন্ন করবার কাজে অংশ নেওয়ার ইতিহাস থাকলে, তাঁর যদি উপসর্গ নাও থাকে, সন্দেহের তালিকায় থাকবেন। 
  • Link to this news (বর্তমান)