• আবারও FIR, পরমব্রত-স্বস্তিকাকে গ্রেফতার করতেই হবে, দাবি সনাতনী প্রচার ও প্রসার কমিটির
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • কলকাতা: ২০২১ এর সমাজ মাধ্যমে (এক হ্যান্ডেলে) উস্কানিমূলক মন্তব্যে ফের নতুন করে বিপাকে স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে এবার বারাসত থানায় নতুন করে এফআইআর দায়ের হল৷ এফআইআর দায়ের করল সনাতনী প্রচার ও প্রসার কমিটি। শুধু থানায় অভিযোগ দায়েরই নয়, পরম ও স্বস্তিকাকে গ্রেফতারির দাবি তুলল সনাতনী প্রচার ও প্রসার কমিটি৷ শনিবার দুই অভিনেতার বিরুদ্ধে এফআইআরটি দায়ের করেন সংগঠনের সভাপতি হরিচাঁদ বিশ্বাস। তাঁর দাবি, পরমব্রত ও স্বস্তিকাকে দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক।

    ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে। সেদিন পরমব্রত এক্স (আগে ট‍্যুইটার) হ‍্যান্ডেলে পোস্ট করেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টের নীচে স্বস্তিকা মন্তব্য করেন, “হা হা হা হোক হোক।” ওই সময় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। পরমব্রতের এই মন্তব্যকে কেন্দ্র করে তখনই বিতর্ক শুরু হয়েছিল। পরে অভিনেতা দাবি করেছিলেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ–এর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ওই ট‍্যুইট করেছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন, শিল্পীরা নাচ-গান করুন, রাজনীতিতে এসে বাড়াবাড়ি করলে “রগড়ে দেব”।

    এই পোস্ট নিয়ে দুই অভিনেতার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। শনিবার দুপুরে এই ইস্যুতেই গড়িয়াহাট থানায় ডেকে প্রায় ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই বিষয়ে পরমরত এবং স্বস্তিকা দু’জনের কেউ মুখ খোলেন নি।

    পরমব্রতকে নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে তীব্র সমালোচনা৷ তবে সেটি এই ঘটনা নয়, টেকনিশিয়ান স্টুডিওতে রুদ্রনীল ঘোষের মিটিং-এ তাঁর বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে পরমে ঘিরে তর্ক-বিতর্ক৷ বিগত সরকারে আমলে তাঁকে জোর করে ক্ষমা চাওয়া, সন্তানের জন্য দাঁতে দাঁত চেপে সব সহ্য করার যে মন্তব্য তিনি করেছেন, তা নিয়ে সমাচোলিত হচ্ছেন পরম৷ সকলে তাঁকে পাল্টিবাজ তকমা দিচ্ছেন৷
  • Link to this news (News18 বাংলা)